ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না: আমানউল্লাহ আমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, যে ফ্যাসিস্ট একবার পালিয়ে যায় সে কখনো আর ফিরে আসতে পারে না। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা যা বলে সেটা কখনো করে না এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য মনগড়া উল্টোপাল্টা কথা বলছে। আমানউল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।’

এছাড়া তিনি উল্লেখ করেন, কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই ককটেল ফাটিয়ে ও ডাকাতি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে। তবে তিনি বলেন, ‘কয়েকটি বোমা ফাটিয়ে দেশকে অস্থিতিশীল করা যায় না।’

তিনি সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। আমানউল্লাহ আমান আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই বিএনপির নেতাকর্মীরাও এবার দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস ও এস আর বি -১০ এর ডিএডি নাজির হোসেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না: আমানউল্লাহ আমান

আপলোড সময় : ০৪:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬