ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই ওয়ারিয়র্সের নতুন কমিটি ঘোষণা, উপদেষ্টা হিসেবে এনসিপির ৫ নেতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে উপদেষ্টা রেখে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন সালমান হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: টিআইবির সহিংসতা বন্ধের আহ্বান

জুলাই ওয়ারিয়র্সের নতুন কমিটি ঘোষণা, উপদেষ্টা হিসেবে এনসিপির ৫ নেতা

আপলোড সময় : ০২:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬