ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন প্রথম বাংলাদেশি নারী গবেষক মুনিরা তাহের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি নারী গবেষক মুনিরা তাহের আবু তাহের। তিনি তাফসির ও উলুমুল কোরআন বিষয়ে গবেষণার জন্য সর্বোচ্চ ফলাফল ‘মুমতাজ’ গ্রেড পেয়েছেন। আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর তাকে আল-আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জনকারী প্রথম বাংলাদেশি নারী গবেষক হিসেবে দাবি করেছে।

৫ অক্টোবর, সোমবার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইসলামিক সায়েন্স ফর ফরেন স্টুডেন্টসের অধীনে ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তনে মুনিরা তাহেরের এমফিল থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে দীর্ঘ পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট সুপারভাইজাররা তাকে ‘মুমতাজ’ গ্রেডে উত্তীর্ণ ঘোষণা করেন।

মুনিরা তাহেরের গবেষণাপত্রের বিষয় ছিল ‘হুরূফুল মাআনি (عسى, عند, كأنّ) এবং পবিত্র কোরআনের দ্বিতীয়ার্ধের তাফসিরে এর প্রভাব—সংকলন ও পর্যালোচনা’। গবেষণাপত্রটির আরবি শিরোনাম—‘مِنْ حُرُوفِ الْمَعَانِي «عَسَى – عِنْدَ – كَأَنَّ» وَأَثَرُهَا فِي التَّفْسِيرِ فِي النِّصْفِ الثَّانِي مِنَ الْقُرْآنِ الْكَرِيمِ: جَمْعًا وَدِرَاسَةً’।

মুনিরা তাহের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা মোহাম্মদ আবু তাহের দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদ্রাসা ও ফাতিমা (রাদিয়াল্লাহু আনহা) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

বর্তমানে মুনিরা তাহের মিশরের জামিয়া সুফারা আল-হিদায়ায় কোরআন শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে এবং তার এ অর্জনকে বাংলাদেশের নারী শিক্ষার্থী ও গবেষকদের জন্য উৎসাহব্যঞ্জক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক, পুলিশের ওপর হামলা

আল-আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন প্রথম বাংলাদেশি নারী গবেষক মুনিরা তাহের

আপলোড সময় : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬