ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

ভারতের অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর সমমর্যাদার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মিঠুনের নতুন দায়িত্বের ইঙ্গিত দেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মিঠুন চক্রবর্তীর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী এক মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন, যা দুই বাংলার দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে।

বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনেই রয়েছে। তবে মিঠুনের নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

মিঠুন চক্রবর্তী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন এবং এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। তিনি গত পাঁচ বছরে বিজেপির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক, পুলিশের ওপর হামলা

মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ

আপলোড সময় : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬