ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাল দলিলে ২৩ কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ, মা-সন্তানসহ সাতজন আসামি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রামের আগ্রাবাদে ২৩ কোটি ৬৮ লাখ টাকার সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে মা-সন্তানসহ একটি পরিবারের সাত সদস্য ও গণপূর্ত বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার (৭ অক্টোবর) দুদকের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।

মামলায় আসামি করা হয়েছে ফাতেমা বেগম (৯০), তার চার ছেলে-মেয়ে মো. ফরিদ আহমদ (৫৩), মোহাম্মদ ফাহিম আহমেদ (৩৯), মোহাম্মদ ফয়েজ আহমদ (৬১), হাসিনা মমতাজ (৬০), রোকেয়া সুলতানা (৫৭), শাহীন সুলতানা (৫০) এবং গণপূর্ত চট্টগ্রাম কার্যালয়ের তৎকালীন উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুক (৪৬)।

দুদকের এজাহারে বলা হয়েছে, ডবলমুরিং থানার গোসাইলডাঙ্গা মৌজায় ২৪ দশমিক ৯৬ শতক জমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মালিকানাধীন সরকারি সম্পত্তি। ২০২৫ সালের সরকারি মৌজা রেট অনুযায়ী ওই জমির মূল্য ১৭ কোটি ১২ লাখ ৬৩ হাজার ১৪০ টাকা। জমির ওপর থাকা ভবনের ভাড়া বাবদ আরও ৬ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার ৯৮ টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, ফাতেমা বেগম কথিত জাল দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করেন। ১৯৭০ সালের ১৯ মে পটিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৩২৮০ নম্বর দলিলের মাধ্যমে জমিটি কেনার দাবি করা হলেও অনুসন্ধানে ওই দলিলের মূল কপি বা সত্যায়িত অনুলিপি পাওয়া যায়নি।

দুদকের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে অর্পিত ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাৎ এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক, পুলিশের ওপর হামলা

জাল দলিলে ২৩ কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ, মা-সন্তানসহ সাতজন আসামি

আপলোড সময় : ১২:৫৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬