ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তিমির বরণের বিরুদ্ধে দুদকের মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রামের পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়।

মামলাটি দায়ের করেন উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন। অভিযোগে বলা হয়েছে, দুদকের জারীকৃত সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেও নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ার কারণে মামলাটি করা হয়েছে। মামলায় দুর্নীতি দমন আইন-২০০৪ এর ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক আল আমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিমির বরণ চৌধুরী পটিয়া থানার কেলিশহর গ্রামের সুনীল কুমার চৌধুরীর ছেলে এবং তিনি ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে তিমির বরণ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে। দুদক অভিযোগটি অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়।

দুদক থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জারিকৃত সম্পদ বিবরণী তিনি ভারতে চিকিৎসাধীন থাকায় ২৯ মার্চ গ্রহণ করেন। তবে ২১ কার্যদিবসের নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি এবং সময় বৃদ্ধির আবেদনও করেননি। এর ফলে মামলার সুপারিশ করা হয় এবং দুদক অনুমোদন দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক, পুলিশের ওপর হামলা

পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তিমির বরণের বিরুদ্ধে দুদকের মামলা

আপলোড সময় : ১২:৩০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬