ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরলেন ভারতীয় মুখপাত্র

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপে উন্নয়ন ও সমৃদ্ধির গুরুত্ব তুলে ধরেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, দুই দেশের সাধারণ মানুষের কল্যাণই হবে আলোচনার মূল প্রতিপাদ্য।

ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ঢাকার উদ্বেগের বিষয়ে সরাসরি মন্তব্য করেননি জয়সোয়াল। তিনি কৌশলী অবস্থান বজায় রেখে বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যে আলোচনা অব্যাহত থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি ভারত সফরের পরিকল্পনায় শেখ হাসিনা ও তাঁর দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছিলেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে।

এক সাংবাদিক জানতে চান, ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রত্যর্পণের লক্ষ্যে আইসিটি থেকে কোনো আনুষ্ঠানিক নথি হস্তান্তর করা হয়েছে কি না। জয়সোয়াল এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, এটি একটি আইনি ও বিচারিক প্রক্রিয়ার বিষয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক, পুলিশের ওপর হামলা

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরলেন ভারতীয় মুখপাত্র

আপলোড সময় : ১২:১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬