ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় যুবদল নেতা আটক, পরে মুক্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার গাড়িচালক কনস্টেবল মো. শফিককে মারধরের ঘটনায় আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে চার ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

আটকের পর থেকে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন এবং স্লোগান দেন। ইসমাইলের বাড়ি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে বলে জানা গেছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে গাড়ি রাখা নিয়ে কনস্টেবল মো. শফিকের সঙ্গে ইসমাইলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়, যার ফলে শফিক আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ওসি আরও জানান, পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসমাইলকে উপজেলা পর্যায়ের দলীয় নেতাদের জিম্মায় দেন। সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, সামান্য কথা কাটাকাটির জেরেই ঘটনাটি ঘটেছে এবং রাত ১টার দিকে ইসমাইলকে থানার হাজত থেকে ছাড়িয়ে আনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ডে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় যুবদল নেতা আটক, পরে মুক্তি

আপলোড সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬