ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এই ঘটনা ঘটে।

আটক রুবেল মিয়া উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং তিনি স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর ইমাম রুবেল মিয়া বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করেন এবং এক প্রতিবন্ধী নারীর ওপর চড়াও হয়ে ধর্ষণের চেষ্টা চালান।

নারীর চিৎকারে আশ্রমের অন্য বাসিন্দা ও কর্মচারীরা এসে রুবেল মিয়াকে ধরে ফেলেন। পরে তাকে পালিয়ে যেতে না দেওয়ার জন্য লোহার শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

আটক ইমাম রুবেল মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি বৃদ্ধাশ্রমে আশ্রিত নারীদের সেবা ও দেখাশোনার উদ্দেশ্যে গিয়েছিলেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী পক্ষের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

আপলোড সময় : ১২:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬