ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গোপন বৈঠকের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

গাজীপুর থেকে গোপন বৈঠকের অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরীর বাসন থানার পেছনে মৃত্তিকা টাওয়ারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগ নেতা কামাল কাজী (৫৪) এবং যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম রকিব (৪৭)। পুলিশ জানায়, তাঁরা গোপন বৈঠক করছিলেন এবং সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে আলোচনা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

বাসন থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় এবং দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ গাজীপুরে তাঁদের অবস্থান ও বৈঠকের বিষয়ে তদন্ত করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরে গোপন বৈঠকের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬