ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের জরুরি সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সংসদ ভবনে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়ে আলোচনা করবেন স্পিকার।

সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মো. মনির হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রেস ব্রিফিং করবেন আজ বিকেল ৪টা ৩০ মিনিটে সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে।’

এর আগে, ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির নাম আলোচনায় আসে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: গুপ্ত দলটি জনগণের স্বার্থবিরোধী কাজ করছে

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের জরুরি সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

আপলোড সময় : ০৪:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬