ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে বেরিয়েই বাদীকে হত্যার হুমকি সাবেক বিএনপি নেতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজুল ইসলাম (৪৮) নামের এক সাবেক বিএনপি নেতা উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজশাহী কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্তির পর ফিরোজুল ইসলাম নাজিরপুরে এক সভায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বাদীকে হুমকি দেন। তিনি বলেন, ‘চারজনের সাক্ষীতে যদি আমার যাবজ্জীবন জেল দেয়, তাহলে এখানে কয়েক হাজার লোক আছে, এরা তো সবাই সাক্ষী দিচ্ছে।’ তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘জামিনে এসেই আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে পরিবার নিয়ে আতঙ্কে বসবাস করছি।’ তিনি বিষয়টি থানায় জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

ফিরোজুল ইসলাম গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি একসময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। আদালত তাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন এবং অপহরণের ঘটনায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ধর্ষণ মামলার বাদীকে হুমকি দেওয়া হলে অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে ফিরোজুল ইসলাম। পরে তাকে রাজশাহীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাচার হওয়া সম্পদ উদ্ধারে ৭৬ হাজার ৯৮৪ কোটি টাকার সম্পদ জব্দ

জামিনে বেরিয়েই বাদীকে হত্যার হুমকি সাবেক বিএনপি নেতার

আপলোড সময় : ১২:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬