ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মাসব্যাপী আয়োজন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল হৃদযন্ত্রের সুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে মাসব্যাপী বিশেষ কর্মসূচি আয়োজন করেছে।

২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের সাফল্য, কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. হাসিনা বানু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, “ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও সর্বাধুনিক প্রযুক্তি প্রমাণ করে যে উন্নতমানের কার্ডিয়াক চিকিৎসাসেবা এখন দেশের মাটিতেই পাওয়া সম্ভব।”

অধ্যাপক ডা. হাসিনা বানু জানান, “বাংলাদেশে হৃদরোগে আক্রান্তদের বেশিরভাগই বংশগত কারণে ঝুঁকিতে থাকেন। সাধারণ মানুষকে সচেতন করা এবং এমন উদ্যোগ নেওয়া আমাদের দায়িত্ব।”

৩০ সেপ্টেম্বর ‘Celebrating Life, Care & Recovery’ শীর্ষক অনুষ্ঠানে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে হৃদরোগের চিকিৎসা নেওয়া রোগীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। মাসব্যাপী কার্যক্রমের শুরু হয় ‘The 100 KM Walking Challenge’ কর্মসূচির মধ্য দিয়ে, যেখানে রোগী ও স্বজনদের জন্য কার্ডিয়াক স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে গুলিবিনিময়, আহত ১২ সদস্য

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মাসব্যাপী আয়োজন

আপলোড সময় : ০২:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬