ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে সরাইলে লাঠিখেলার আয়োজন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের পূর্বপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। বিকেলের মেঠোপথে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

লাঠিখেলায় অংশ নেওয়া খেলোয়াড়েরা বিভিন্ন ধরনের কসরত ও নান্দনিক কৌশল প্রদর্শন করেন। দর্শকরা খেলোয়াড়দের দক্ষতা ও শৈল্পিক নৈপুণ্যে মুগ্ধ হয়ে করতালিতে ফেটে পড়েন।

আয়োজকরা জানান, একসময় গ্রামবাংলার সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল লাঠিখেলা। আধুনিক বিনোদনের বিস্তার এবং লোকজ সংস্কৃতির চর্চা কমে যাওয়ায় ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের সামনে গ্রামবাংলার শেকড় তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন। সভাপতিত্ব করেন মারাজ আলী মেম্বার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ কিনতে ৭ টাকা ১১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি

গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে সরাইলে লাঠিখেলার আয়োজন

আপলোড সময় : ১২:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬