ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি অভিযোগ করেছেন যে, ভিকটিমদের প্রতিকার না দিয়ে বরং তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা চলছে। তিনি ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন।
মাসুমা হাদি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের রাজনৈতিক দল এবং তথাকথিত সুশীল সমাজের দায় রয়েছে। তিনি উল্লেখ করেন যে, সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙে ফেলা হয়েছে এবং তাকে ক্ষতিপূরণ না দিয়ে উল্টো হয়রানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, অপ্রতিম হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার পরিবর্তে কিছু মানুষ অপ্রতিমের মায়ের কপালের টিপ নিয়ে আলোচনা করছে। অপ্রতিমের মা জানিয়েছেন, বিচার দিয়ে তার ছেলে ফিরে পাবেন না।
মাসুমা হাদি প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রের শাসক শ্রেণির প্রতি ভিকটিমদের এই অনাস্থা বোঝার ক্ষমতা কি আদৌ আছে? তিনি ইনকিলাব জিন্দাবাদ বলে পোস্টটি শেষ করেন।
অনলাইন ডেক্স 
























