ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের নামফলক ফেরানোর উদ্যোগে ডাকসুর বিক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে পুরোনো নাম পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও ব্রিফিং করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

হলটির নাম পরিবর্তনের বিষয়ে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতেই আমরা আজ কথা বলতে দাঁড়িয়েছি।’ তিনি অভিযোগ করেন, শেখ মুজিবুর রহমানের নামে হল থাকার কারণে শিক্ষার্থীরা নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন।

মুসাদ্দিক জানান, ইতিমধ্যে গণস্বাক্ষরের মাধ্যমে অধিকাংশ শিক্ষার্থী হলটির নাম পরিবর্তনের পক্ষে মতামত দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কোনো নির্দিষ্ট নাম চাপিয়ে দিতে চাই না। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে হলটির নাম পরিবর্তন করা হোক-এটাই আমাদের দাবি।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন হঠাৎ করে মুজিববাদের পাহারাদার হয়ে উঠতে চাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। মুসাদ্দিক দাবি করেন, হলের নামফলক পরিবর্তনের জন্য বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বরে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর শিক্ষার্থীরা হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক স্থাপন করেন। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী, নাম পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিক্ষোভ ও ব্রিফিংয়ে বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ কিনতে ৭ টাকা ১১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের নামফলক ফেরানোর উদ্যোগে ডাকসুর বিক্ষোভ

আপলোড সময় : ১২:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬