ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি জাতির সাফল্যের ভিত্তি নামাজ: মোজতবা খামেনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতির সংগ্রাম, বিজয় এবং সাফল্যের প্রধান শক্তি ও ভিত্তি হলো নামাজ।

মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম ‘জাতীয় নামাজ সম্মেলন’-এ পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এ কথা বলেন। সম্মেলনে তার এই বার্তাটি পড়ে শোনানো হয়।

বার্তায় আয়াতুল্লাহ খামেনি নামাজকে মহান আল্লাহর দেওয়া অন্যতম সেরা নিয়ামত এবং ধর্মের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নামাজ মানুষের সঙ্গে মহান সৃষ্টিকর্তার সরাসরি যোগাযোগের মাধ্যম।

তিনি আরও বলেন, নামাজ কেবল ব্যক্তিগত কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব। বর্তমান ইরানি জাতির প্রেক্ষাপটে নামাজ কায়েম করা এবং এর চেতনা ছড়িয়ে দেওয়া জাতীয় অগ্রগতি ও সংগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন যে, মহান আল্লাহর অশেষ রহমতে ইরানি জনগণ নামাজ কায়েমের মাধ্যমে এর সকল বরকত ও কল্যাণ লাভ করতে সক্ষম হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ইরানি জাতির সাফল্যের ভিত্তি নামাজ: মোজতবা খামেনি

আপলোড সময় : ০৪:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬