ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএসে বাদ পড়ায় আত্মাহুতির ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জসিম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত সরকারি গেজেট থেকে নাম বাদ পড়ায় হতাশা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আত্মাহুতির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থী মো. জসিম উদ্দীন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্টের মাধ্যমে তিনি এই চরম পদক্ষেপের কথা জানান।

জসিম উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র এবং কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি জানান, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও চূড়ান্ত তালিকায় স্থান না পাওয়ায় তিনি হতাশ।

ফেসবুকে দেওয়া এক পোস্টে জসিম ২০১১ সালের ‘আরব বসন্তের’ পটভূমি স্মরণ করেন এবং তিউনিসিয়ার যুবক মোহাম্মদ বোয়াজিজির আত্মাহুতির ঘটনা উল্লেখ করে লেখেন, ‘আজ থেকে সে আমার আইডল।’ তিনি ১২ অক্টোবর সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে আত্মাহুতি দেওয়ার ঘোষণা দেন।

জসিম আরও লেখেন, ‘আমার জীবনের বিনিময়ে হয়তো কিছুই অর্জিত হবে না; কিন্তু ভেরিফিকেশন নামক হয়রানি এবং গেজেটের দাসত্ব থেকে এই জাতির মেধাবী সন্তানরা মুক্ত হোক।’ তিনি অতীত কর্মকাণ্ড ও রাজনৈতিক সংশ্লেষ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন, ‘হল ছাত্রলীগে পোস্টেড থাকা কি আমার অযোগ্যতা?’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ কিনতে ৭ টাকা ১১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি

বিসিএসে বাদ পড়ায় আত্মাহুতির ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জসিম

আপলোড সময় : ১২:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬