জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় গঠন সম্পন্ন হবে বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
৩০ সেপ্টেম্বর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সারজিস আলম জানান, ইতোমধ্যে ২৭৬টি উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, ঢাকার দুই মহানগর ছাড়া দেশের ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টি থানায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সারজিস আলম আরও জানান, উপজেলা পর্যায়ের পাশাপাশি পৌরসভাগুলোতেও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের অংশ হিসেবে উপজেলা, থানা ও পৌরসভায় ধারাবাহিকভাবে আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে।
অনলাইন ডেক্স 














