ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএস-এ প্রথম হয়েও বাদ পড়ার অভিযোগ, বাবার রাজনৈতিক পরিচয়ের প্রভাব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান আহমদ তাহমিদ অভিযোগ করেছেন যে, তার বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত গেজেটে তার নাম না দেখে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার হতাশার কথা জানিয়েছেন।

তাহমিদ জানান, তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং গত বছরের জুন মাস থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ৪৯তম বিসিএসের পরীক্ষায়ও সফলভাবে অংশগ্রহণ করেন। তার পরীক্ষার ফলাফল ভালো আসার পর পিএসসি থেকে তাকে ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করা হয়।

তাহমিদের অভিযোগ, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া ১০ মাস ধরে চলতে থাকে এবং তিনি এই প্রক্রিয়ার কারণে চাকরির অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তিনি জানান, তার বাবা জামায়াতের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত, যা ভেরিফিকেশনের সময় প্রশ্নের সম্মুখীন করে।

তাহমিদ বলেন, “রাজনৈতিক এই কারণ ছাড়া আমাকে বাদ দেওয়ার মতো অন্য কোনো বিষয় আমার নথিপত্রে ছিল না।” তিনি তার পরিবারের জন্য একটি সুখী জীবন গড়ার স্বপ্ন দেখছিলেন, কিন্তু গেজেট থেকে বাদ পড়ার পর তার পরিবারে হতাশা নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ কিনতে ৭ টাকা ১১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি

বিসিএস-এ প্রথম হয়েও বাদ পড়ার অভিযোগ, বাবার রাজনৈতিক পরিচয়ের প্রভাব

আপলোড সময় : ১২:১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬