ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে এই ঘোষণা দেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৮টি বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং টেক্সাসে ৬ গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে।

গত বছর ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ৩৫০ বিলিয়ন ডলারের কৌশলগত বিনিয়োগ প্যাকেজে সম্মত হয়েছিল। বুধবারের ঘোষণা ওই প্যাকেজের আওতায় প্রথম বড় প্রকল্পগুলোর বিস্তারিত প্রকাশ করে।

তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, আলাস্কায় ৫৪ বিলিয়ন ডলারের পাইপলাইন প্রকল্প চূড়ান্ত হয়নি। নির্দিষ্ট বাণিজ্যিক ও আইনি শর্ত পূরণ হলেই কেবল প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এছাড়া, দক্ষিণ কোরিয়া টেক্সাসের একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের কথাও জানিয়েছে।

এই বিনিয়োগের ঘোষণা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের অর্থনৈতিক রেকর্ড তুলে ধরার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তারেক সাঈদকে চিকিৎসা দেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

আপলোড সময় : ০৩:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬