দেশের শীর্ষ বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে একটি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ‘এমইপি এক্সেসরিজ সুপার অফার, ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ শীর্ষক এই আয়োজনে সেরা পরিবেশক ও বিক্রেতাদের মধ্যে মোট ৭৮টি মোটরসাইকেল ও ২টি ফ্রিজ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের পরিচালক শাকিল আলম চাকলাদার।
এমইপি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে পণ্যের আধুনিক প্রযুক্তি প্রদর্শন, ব্যবসায়িক মতবিনিময় এবং ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের রূপরেখা তুলে ধরা হবে।
এদিকে, এমইপি গ্রুপ চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। নতুন কারখানা চালু হলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, ‘এই আয়োজন মূলত আমাদের ব্যবসায়িক অংশীদারদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি।’ তিনি প্রতিষ্ঠানকে দেশের বৈদ্যুতিক পণ্য খাতের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি দেন।
অনলাইন ডেক্স 
























