ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: ডাকসু ভিপি সাদিক কায়েম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের পায়ের তলায় আর মাটি নেই।

তিনি ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, বিএনপির বর্তমান অবস্থার কারণে তারা অস্বাভাবিক আচরণ শুরু করেছে।

সাদিক কায়েম আরও বলেন, ‘আজকে তারেক রহমানের হাতে দেশের নিয়ন্ত্রণ নেই। তার এমপি-মন্ত্রীরা সবাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন।’ তিনি বর্তমান প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তোলেন।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় ‘ভেরিফিকেশনের’ মাধ্যমে দলীয়করণের চেষ্টা চলছে। তিনি মেধার ওপর দলবাজি চাপানোর পরিণতি ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তারেক সাঈদকে চিকিৎসা দেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: ডাকসু ভিপি সাদিক কায়েম

আপলোড সময় : ০৩:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬