ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের জন্য। তিনি আজ বৃহস্পতিবার ফেনী সফরে এসব কথা বলেন এবং জানান, কৃষকসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

ফেনীর এলাকা ২০২৪ সালের বন্যায় পানিতে ডুবে যাওয়ার পর খাল ও নদী খননের কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, এসব কার্যক্রমের মাধ্যমে কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন হবে এবং ৩৪ হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে। এতে প্রায় ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

তিনি কৃষকদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, সরকার গঠনের পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছানো হবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। তিনি জানান, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছানো হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পরশুরাম উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে এবং দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: গুপ্ত দলটি জনগণের স্বার্থবিরোধী কাজ করছে

মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬