ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত সরকারের হাম টিকা অবহেলার কারণে বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

বিগত সরকারের সময়মতো শিশুদের হাম টিকা না দেওয়ার কারণে বর্তমান সরকারকে এর খেসারত দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশি বিভিন্ন সংস্থা বারবার তাগাদা দিলেও বিগত সরকার হাম টিকাদানের উদ্যোগ নেয়নি।

তিনি উল্লেখ করেন, দেশে হাম সংক্রমণ ঘটলেও আগের সময়ের তুলনায় মৃত্যুর সংখ্যা কম ছিল। তবে চলতি বছর হাম আক্রান্ত হয়ে আগের বছরের তুলনায় বেশি শিশু মারা গেছে।

মন্ত্রী জানান, ইউনিসেফ নতুন করে ৪০ লাখ ডোজ হাম টিকা সরবরাহ করেছে। শনিবার থেকে সারাদেশে ৩৪ লাখ শিশুকে এই বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন ধাপে এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এছাড়া, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। হাম ও ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালাউদ্দিন তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি বগুড়া কারা কর্তৃপক্ষ

বিগত সরকারের হাম টিকা অবহেলার কারণে বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আপলোড সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬