ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭ জন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৭ জন। তবে এই সময়ে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই ৭৯ জনের মৃত্যু ঘটে, যা মাসের হিসাবে সর্বোচ্চ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬১ জন এবং দক্ষিণ সিটিতে ৪০ জন ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮০ জন, খুলনা বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৫২ জন এবং বরিশাল বিভাগে ২৫ জন আক্রান্ত হয়েছেন। রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে মোট ৫৯ হাজার ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৪ হাজার ৮৩৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ৪ হাজার ১৩৩ জন চিকিৎসাধীন আছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গলাচিপায় সরকারি জমিতে অফিস নির্মাণে সংঘর্ষ, ১৫ জন আহত

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭ জন

আপলোড সময় : ০৯:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬