ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে ট্রলের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পর্কে নানা ধরনের মন্তব্য দেখা যায়, তবে তিনি এসব নিয়ে খুব একটা চিন্তিত নন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি আমার জীবনেও করিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লোক ট্রল তৈরি করে। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, যা অনেকের ভালো লাগে না।’
তিনি আরও বলেন, ‘অনেকে আমার ব্যবহৃত ঘড়ির দাম নিয়ে মন্তব্য করছেন। আমার হাতে থাকা ঘড়ির দাম ১১০০ টাকা, কিন্তু অনেকেই বলছেন এটি ২৯ লাখ টাকার।’
ওমর সানী জানান, তিনি কখনো পোস্ট মুছে ফেলেননি এবং কাউকে ছোট করে পোস্ট করার অভ্যাসও তার নেই। তিনি বলেন, ‘শিল্পীরা কম কথা বলেন, কিন্তু যারা শিল্পী নন, তারাই বেশি কথা বলেন।’
ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন। তাদের দুই সন্তান ফারদিন ও ফাইজা রয়েছে। তারা ১৯৯৪ সালে ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাঁধেন এবং এরপর একাধিক সিনেমায় অভিনয় করেন।
অনলাইন ডেক্স 

























