ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ওমর ফারুক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ওমর ফারুক ওই গ্রামের দক্ষিণ মোল্লা বাড়ির দিনমজুর মো. সাইফুল ইসলামের ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওমর ফারুক বাড়ির ভেতর থেকে দৌড়ে পাশের সড়কে চলে যায়। এ সময় একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিহা তাবাসসুম প্রমা জানান, শিশুটির মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘সড়কে অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যু

কুমিল্লায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

আপলোড সময় : ০২:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬