ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৭ বছরের শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ৭ বছরের শিশু অনুশ্রী দাশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) মারা গেছে। ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অনুশ্রী চট্টগ্রামের রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

অনুশ্রীর বাবা সুবল দাশ জানান, ১৩ সেপ্টেম্বর তার মেয়ের জ্বর শুরু হয়। স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চললেও অবস্থার অবনতি হলে ১৮ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও খারাপ হলে তাকে ইম্পেরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সুবল দাশ বলেন, “মেয়ের অবস্থা খারাপ হলে চিকিৎসকরা লাইফ সাপোর্টের প্রয়োজন হবে বলে জানান।” শনিবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অনুশ্রীর মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা ফেসবুকে লিখেছেন, “আমার মেয়ে অনুশ্রী আর নেই।”

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শিশুটির অবস্থা ডিআইসি পর্যায়ে চলে গিয়েছিল, যেখান থেকে ফিরে আসা সম্ভব হয়নি।

এদিকে, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একটি শিশু, পাঁচ বছরের সিরাজুম মনিরা মারা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৭ বছরের শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৮:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬