অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর চ্যালেঞ্জিং আচরণ একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি যোগাযোগের একটি ভাষা। এই ভাষা বুঝতে পারা আমাদের প্রথম দায়িত্ব।
অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটি স্নায়ুবিকাশজনিত অবস্থা, যা মানুষের যোগাযোগ, সামাজিক মিথস্ক্রিয়া ও আচরণের ধরনকে প্রভাবিত করতে পারে। প্রতিটি শিশুর চ্যালেঞ্জের ধরন, সক্ষমতা ও দক্ষতার ধরন ভিন্ন হয়।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর মধ্যে নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া, চোখে চোখ রেখে কথা বলতে অসুবিধা, ভাষার বিকাশে দেরি, নির্দিষ্ট বিষয়ে কথোপকথন চালাতে সমস্যা, একই শব্দ বা বাক্য বারবার বলা, এবং দৈনন্দিন রুটিনে পরিবর্তন এলে অস্বস্তি দেখা দিতে পারে।
অ্যাপ্লায়েড বিহেভিয়ার অ্যানালাইসিস (ABA) আচরণের কারণ বুঝতে এবং প্রয়োজনীয় দক্ষতা শেখাতে সহায়তা করে। শিশুর চ্যালেঞ্জিং আচরণ কমানোর ক্ষেত্রে বিকল্প আচরণ শেখানো প্রয়োজন। আচরণ বিশ্লেষণের জন্য এবিসি পদ্ধতি কার্যকর।
প্রমাণভিত্তিক অনুশীলন বলতে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শেখানোর জন্য কার্যকর বিজ্ঞানভিত্তিক পদ্ধতিগুলো বোঝায়। শিশুর বয়স, যোগাযোগের সক্ষমতা, আচরণের কারণ, এবং পারিবারিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করতে হবে।
অনলাইন ডেক্স 
























