ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আইফোন চুরির অভিযোগে যুবককে মারধর, মাথার চুল কাটা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

কুষ্টিয়ার দৌলতপুরে আইফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ সময় তার মাথার চুল কেটে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুহুল হোসেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার স্বরূপের ঘোপ এলাকার রশিদ হাজামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল হোসেন জয়রামপুর বাজারে গেলে সেখানে বসে থাকা এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

এ সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করে একটি দোকানের পিলারের সঙ্গে বেঁধে মারধর করেন। মারধরের একপর্যায়ে রুহুলের একটি পা ভেঙে যায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

দৌলতপুর থানা পুলিশ জানায়, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুহুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

দৌলতপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল বলেন, আহত থাকায় ওই সময় পুলিশ তাকে নিয়ে মামলা করার প্রক্রিয়ায় যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় আইফোন চুরির অভিযোগে যুবককে মারধর, মাথার চুল কাটা

আপলোড সময় : ০২:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬