দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৫৫ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃত্যুবরণকারী ছয়জনই রাজশাহী বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
অনলাইন ডেক্স 
























