ইরান বর্তমানে এক পূর্ণাঙ্গ সম্মিলিত যুদ্ধ চালাচ্ছে বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। তিনি বলেন, এই যুদ্ধে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা ও মনস্তাত্ত্বিক দিক অন্তর্ভুক্ত রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) তাসনিম নিউজের বরাতে আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে। কমান্ডার কারামি জানান, শত্রুপক্ষ সাধারণ মানুষের জনমত প্রভাবিত করতে এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে সংবাদমাধ্যম ও সাইবার জগতকে ব্যাপকভাবে ব্যবহার করছে।
তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, তেহরান যেকোনো ধরনের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে।
অনলাইন ডেক্স 
























