ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে আওয়ামী লীগের নিষিদ্ধ মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটান। পরে মিছিলকারীরা পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যু

ধানমন্ডিতে আওয়ামী লীগের নিষিদ্ধ মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪

আপলোড সময় : ০২:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬