সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে আসা দুটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা। আজ শনিবার ভোরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি রিয়াদকে লক্ষ্য করে ড্রোনগুলো পাঠায়।
ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি বাহিনী দেশটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন-জনিত হুমকিগুলোর ওপর নজর রাখছিল। রিয়াদ অঞ্চল লক্ষ্য করে আসা ড্রোনগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
গত জুলাই মাসে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকেই সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুতির নতুন করে সংঘাত চলছে। ওই সময়েই গোষ্ঠীটি রিয়াদের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করেছিল।
অনলাইন ডেক্স 





















