যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানকে চীনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা প্রদান সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডু গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানকে গোয়েন্দা তথ্য, যন্ত্রাংশ কিংবা সামরিক সরঞ্জাম—এর কোনো কিছু দিয়েই সহায়তা করা যাবে না। হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প এই বার্তা পুনর্ব্যক্ত করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈঠকে বাণিজ্য ও প্রযুক্তির পাশাপাশি তাইওয়ানের স্বাধীনতা এবং ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে সি চিন পিং ট্রাম্পকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতায় সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইরান প্রসঙ্গে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তে ফিরে যাওয়ার ওপর জোর দেন।
অনলাইন ডেক্স 






















