ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান: যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় নেই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

মার্কিন যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব মেনে নিলেও ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাদের প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

ইরানের প্রস্তাব অনুযায়ী, সাত দিনের মধ্যে লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নিতে হবে। এছাড়া, জব্দ করা ইরানি অর্থ ছাড় করতে হবে এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে হরমুজ প্রণালি এখন গুরুত্বপূর্ণ দর-কষাকষির বিষয় হয়ে উঠেছে। তেহরান মার্কিন নৌ অবরোধ থেকে স্বস্তি চায়, অন্যদিকে ওয়াশিংটন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা চায়।

গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাংবাদিকদের বলেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন। তিনি আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই এ চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেন।

তবে ইরানি কর্মকর্তা জানান, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কিংবা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ছাড় দেবে না ইরান। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা তেহরান অস্বীকার করে আসছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরান সম্মিলিত যুদ্ধের ঘোষণা করেছে আইআরজিসি

ইরান: যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় নেই

আপলোড সময় : ১২:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬