ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিলেন ট্রাম্প

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার অনুমোদন দিয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানান।

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে সুনির্দিষ্ট চুক্তি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং ইউক্রেন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে।’

এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয়ভাবে উৎপাদনের লাইসেন্স পাওয়া ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। রাশিয়ার বিমান হামলার কারণে ইউক্রেন নিরাপত্তাহীনতায় ভুগছে। জেলেনস্কি এর আগে জানিয়েছিলেন, রুশ আক্রমণ প্রতিরোধে তাদের কাছে প্রয়োজনের মাত্র দশভাগের একভাগ ক্ষেপণাস্ত্র রয়েছে।

রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলায় কিয়েভে সাতজন সাধারণ নাগরিক নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, ওইদিন দেশের আটটি অঞ্চল রাশিয়ার হামলার শিকার হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। জেলেনস্কি জানান, বৈঠকের তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে সংযুক্ত আরব আমিরাতকে স্থান হিসেবে প্রস্তাব করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আলোচনার অগ্রগতি সম্পর্কে নির্দিষ্ট ফলাফল জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের এই ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আলোচনা পুনরায় শুরু করার সব প্রস্তাব তাদের বিবেচনায় রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোন চার্জে রাখার নিরাপত্তা: কী জানা জরুরি

ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিলেন ট্রাম্প

আপলোড সময় : ১২:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬