ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নকাজে তদারকির অভাব, চার বছর ধরে একই পদে উপজেলা প্রকৌশলী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২২৭ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা প্রকৌশলী মো. শাহরিয়ার ইসলাম শাকিল চার বছর ধরে একই পদে দায়িত্ব পালন করছেন। তার তদারকিতে থাকা একাধিক উন্নয়নকাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। কিছু প্রকল্পে কাজের অগ্রগতি আশঙ্কাজনকভাবে কম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে দফায় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে।

সরকারি নথি অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবছরের IRIDP-3 প্রকল্পের আওতায় খড়খড়ি নদীর ওপর পিসি গার্ডার সেতু নির্মাণের কাজ পায় মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ১৮ অক্টোবর কাজ শুরু করে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ার কারণে প্রথম দফায় মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০২৪-২০২৫ অর্থবছরের Tulo-2 প্রকল্পের আওতায় দেবীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণের কাজ পায় মেসার্স প্রধান এন্টারপ্রাইজ। কাজটি শুরু হয় গত বছরের ১৬ এপ্রিল এবং চলতি বছরের ১৫ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে অগ্রগতি ছিল প্রায় ৬০ শতাংশ। পরে মেয়াদ বাড়ানো হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়া, GDDRIDP প্রকল্পের আওতায় পামুলী ইউনিয়নে ৫০ দশমিক ১০ মিটার আরসিসি গার্ডার সেতু নির্মাণের কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কন্সট্রাকশন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর শুরু হওয়া কাজটি ২০২৫ সালের ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। বর্তমানে এর ভৌত অগ্রগতি ৮৫ শতাংশ।

স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে উন্নয়নকাজ দীর্ঘায়িত হওয়ায়। জরাজীর্ণ পুরোনো ভবনে দাপ্তরিক কার্যক্রম চলছে, যা সরকারি নথি সংরক্ষণের জন্য ঝুঁকিপূর্ণ। সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

উন্নয়নকাজে তদারকির অভাব, চার বছর ধরে একই পদে উপজেলা প্রকৌশলী

আপলোড সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬