গাইবান্ধার ‘এক টাকার মাস্টার’ হিসেবে পরিচিত লুৎফর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা পেয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়।
লুৎফর রহমান প্রধানমন্ত্রীর পছন্দের সাতজনের মধ্যে স্থান পান। তার দীর্ঘদিনের শিক্ষাদানের অবদান বিশেষভাবে উল্লেখ করা হয়। ১৯৭৪ সাল থেকে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছেন।
মাত্র এক টাকার বিনিময়ে শিক্ষাদানের মাধ্যমে তিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার সুযোগ করে দিয়েছেন। তার এই মানবিক উদ্যোগ শিক্ষা বিস্তারে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, লুৎফর রহমানের অবদানের জন্য প্রধানমন্ত্রী অবসরকালীন ভাতা ও প্রয়োজনীয় সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এই সম্মাননা শিক্ষা বিস্তারে নিঃস্বার্থভাবে কাজ করা অসংখ্য মানুষের অবদানের প্রতিও রাষ্ট্রের কৃতজ্ঞতার প্রতিফলন।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, শিক্ষা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়, বরং মানুষের দোরগোড়ায় শিক্ষার আলো পৌঁছে দিতে যারা কাজ করেন, তারাও জাতির ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ অংশীদার।
অনলাইন ডেক্স 























