ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে কার্যক্রম পরিচালনার নতুন নির্দেশনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

সরকার মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। স্থানীয় সরকার, খাদ্য, তথ্য ও সম্প্রচার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুপস্থিত থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর (এজেডএম) মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন ড. আব্দুল মঈন খান। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আফরোজা খানম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আন্দালিব রহমান।

এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করবেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি অনুপস্থিত থাকলে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দায়িত্ব পালন করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে কার্যক্রম পরিচালনার নতুন নির্দেশনা

আপলোড সময় : ০৯:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬