ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিল আইডিয়াল স্কুলে ৪৬ শিক্ষকের বদলি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা থেকে একসঙ্গে ৪৬ শিক্ষককে বনশ্রী ও মুগদা শাখায় বদলি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) মধ্যরাতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মতিক্রমে এসব শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ এই পদক্ষেপকে প্রশাসনিক সংস্কার হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, সংস্থায় দুর্নীতির মূল উৎপাটনের লক্ষ্যেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানান্তরিত শিক্ষকরা গত পাঁচ থেকে সাত বছর ধরে টানা মতিঝিল মূল শাখায় কর্মরত ছিলেন।

একাধিক শিক্ষক জানান, রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই ৪৬ শিক্ষককে বদলির আদেশ জারি করা হয়। পরে, বদলি হওয়া শিক্ষকদের একটি অংশ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

শিক্ষকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি তাদের বদলির তথ্য ওয়েবসাইটে প্রকাশের আগেই অস্ট্রেলিয়াপ্রবাসী এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করেন। এ ঘটনায় বদলি প্রক্রিয়ার গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখা রয়েছে— মতিঝিলের মূল শাখা, বনশ্রী ও মুগদা শাখা। তিন শাখায় প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে এবং প্রতিষ্ঠানটিতে প্রায় ৭০০ জন শিক্ষক ও দুই শতাধিক কর্মচারী রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিল আইডিয়াল স্কুলে ৪৬ শিক্ষকের বদলি

আপলোড সময় : ১১:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬