ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা রাশেদ খাঁনের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ ও মাদককে ‘হারাম’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি এই মন্তব্য করেন রোববার (২৩ আগস্ট) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়।

সভায় সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাশেদ খান বলেন, কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ গ্রহণ সহ্য করা হবে না এবং ঘুষের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘আজকের পর কালীগঞ্জের সরকারি কোনো দপ্তরে ঘুষ সহ্য করা হবে না। এমন অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স।’

মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, তিনি নিজে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে সাংবাদিকরা যেন তা গণমাধ্যমে তুলে ধরেন। একইভাবে অন্য কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

রাশেদ খান দাবি করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মবকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে না এবং মবের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি বলেন, কোনো বেসামরিক ব্যক্তি সালিশ-বাণিজ্য করতে পারবেন না এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

কালীগঞ্জে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা রাশেদ খাঁনের

আপলোড সময় : ০৮:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬