কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল গফুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সংসদ সদস্যের একান্ত সচিব মেহেদী হাসান মুকুল জানান, এমপি গফুর জ্বর এবং পায়ের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
অনলাইন ডেক্স 
























