ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধান দিয়ে সাজিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে এলেন বিএনপি কর্মী রফিক মিয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল থেকেই দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহরের জেলখানা মোড় এলাকায় জড়ো হন।

এদের মধ্যে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ রফিক মিয়া ব্যতিক্রমী সাজে সবার নজর কাড়েন। তিনি শরীর ও গলায় পাকা ধানের গোছা ও শীষ দিয়ে নিজেকে সাজিয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিতে আসা নেতাকর্মীদের ভিড়ে রফিক মিয়ার ধানের গোছা দিয়ে তৈরি পোশাক ও সাজসজ্জা সকলের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই মোবাইল ফোনে তার ছবি ও ভিডিও ধারণ করেন।

মোহাম্মদ রফিক মিয়া বলেন, "আমি আমার দলকে অনেক ভালোবাসি। দলের প্রতি ভালোবাসা থেকেই আজ ধান দিয়ে নিজেকে সাজিয়েছি। ধান আমাদের ঐতিহ্য।" তিনি আশা প্রকাশ করেন, "আমি যেন আমার নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারি এবং তার সঙ্গে হাত মেলাতে পারি।"

স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, রফিক মিয়ার সাজ তা প্রতীকী প্রকাশ। কৃষি ও ধানের সঙ্গে মানুষের সম্পর্ক এবং দলের প্রতি সমর্থনের প্রতীক হিসেবেই তিনি এভাবে সেজেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করার দাবি, ওঝার ঝাড়ফুঁক কবরস্থানে

ধান দিয়ে সাজিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে এলেন বিএনপি কর্মী রফিক মিয়া

আপলোড সময় : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬