ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে নাটোরের বড়াইগ্রামে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

নাটোরের বড়াইগ্রামে আগামীকাল মঙ্গলবার জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি লাইনের কাজের কারণে ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) আওতাধীন বেশ কিছু এলাকায়।

যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে, সেগুলো হলো- বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা ও বড়বড়িয়া।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে নাটোরের বড়াইগ্রামে

আপলোড সময় : ১০:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬