স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের সেবা সরাসরি প্রদান করে এবং এটি গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
মন্ত্রী বলেন, দেশের সচ্ছল মানুষ নিজেদের প্রয়োজন পূরণ করতে পারেন, কিন্তু দরিদ্র মানুষ সরকারি সহায়তা ও সেবার ওপর বেশি নির্ভরশীল। তাই তাদের অধিকার ও প্রয়োজন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় মন্ত্রী অতীতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগও তোলেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনলাইন ডেক্স 
























