জাতীয়তাবাদী সমমনা জোট থেকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজো কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মুসলিম লীগের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খানকে নতুন প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জোটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ২ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় ডা. নূরুল ইসলাম বিএনপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন। তার বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেহেতু জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির শরীক জোট, তাই জোটের নেতৃবৃন্দ তার বক্তব্য প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন, কিন্তু তিনি তা অস্বীকার করেন।
৪ আগস্ট প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বক্তব্যের সুযোগ না দেওয়ায় তিনি সেখানে হট্টগোল শুরু করেন, যা নিরাপত্তাকর্মীদের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এই ঘটনার পর জোটের নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন, যা ডা. নূরুল ইসলাম মেনে নেন।
মিটিংয়ে উপস্থিত ছিলেন জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ, যার মধ্যে এস এম শাহাদাত, এটিএম গোলাম মাওলা চৌধুরী, মোস্তাফিজুর রহমান মোস্তিফা, ডা. সৈয়দ নুরুল ইসলাম, এম এন শাওন সাদেকী, এবং অন্যান্য নেতারা অন্তর্ভুক্ত ছিলেন।
অনলাইন ডেক্স 























