ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার মিছিলে অংশ নিলেন জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান কলকাতার রাজপথে নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশ নিয়েছেন। সাধারণত অভিনয় ও কাজ নিয়েই ব্যস্ত থাকা জয়া এবার রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই মিছিলে রাজনীতিক, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকা এবং সাধারণ মানুষ অংশ নেন।

মিছিলে জয়া আহসানের সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। তারা ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলান।

মিছিলে জয়া আহসানের অংশগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা শুরু হয়। কিছু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের নাগরিক হয়ে তিনি কলকাতার এমন কর্মসূচিতে কেন অংশ নিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়। রাজনৈতিক পরিচয়ের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন, যার মধ্যে জয়া আহসানও রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে আগামীকাল ফের যুক্তিতর্ক উপস্থাপন

কলকাতার মিছিলে অংশ নিলেন জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা শুরু

আপলোড সময় : ০২:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬