ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাসে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা: মাহমুদুর রহমান মান্না

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২২৯ Time View

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি। শনিবার (২২ আগস্ট) রাজধানীর মিরপুরে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, সরকার সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের কথা বললেও দুই মাসে কোনো সমাধানে আসেনি। তিনি প্রশ্ন করেন, গণঅভ্যুত্থানে মানুষের মৃত্যুর পরও দেশে গণতন্ত্র এসেছে কিনা।

সরকারের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন মানে বড় স্থাপনা নির্মাণ নয়, বরং গরিবের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তিনি ৩১ দফা রুপরেখায় ২০৩১ সালের মধ্যে এক কোটি লোকের চাকরি দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ছয় মাসে একজনও চাকরি হয়নি।

মান্না বিদ্যুৎ সংকটের সমাধানে প্রতিটি বাসাবাড়িতে সরকারি খরচে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব দেন। তিনি সরকারের উপর থেকে নিচ পর্যন্ত ঘুষ ও দুর্নীতি বন্ধ করার আহ্বান জানান।

সভায় নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের নেতা সৈয়দ আজিজুল হক খসরুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, দেলোয়ার হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, অর্থ সম্পাদক শাহনাজ হক রানু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তার প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

ছয় মাসে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা: মাহমুদুর রহমান মান্না

আপলোড সময় : ১২:৩৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬